সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের পর ইমরান খান বললেন, আগে সবাইকে নামাও, তারপর আমি

আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয়ে আগুন লেগেছে। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের তৃতীয় তলার একটি বাথরুমে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তৎক্ষণাৎ উপস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছে পাকিস্তানের জিও টিভি।

এ সময় প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর কার্যালয়ে একটি সভায় ছিলেন। ইমরান খানকে আগুনের খবর দেওয়া হলেও তিনি সভা চালিয়ে যান। তিনি বলেন, ‘আগে সবাইকে নিরাপদে ভবন থেকে নামানো হবে, তারপর আমি বের হব।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগে। এরপর ভবনে থাকা অগ্নিনির্বাপন ব্যবস্থাপনা ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সময় কর্মকর্তা-কর্মচারীদের সবাই নিরাপদে ছিলেন বলে জানান তিনি।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…