সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
প্রযুক্তি, শিক্ষা ও পেশা

অনুমতি লাগবে কোচিং ও শিক্ষাপ্রতিষ্ঠানে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার খুলতে সরকারের অনুমতি নেওয়ার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এসব স্থাপনে সরকারের বিধি-বিধান যথাযথভাবে অনুসরণেরও সুপারিশ করেছে কমিটি। গত মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির চতুর্থ বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি মো. আফছারুল আমীন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, দেখা যায় যে-একই জায়গায় অনেকগুলো একই ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হয়। আবার কোথাও শিক্ষাপ্রতিষ্ঠান নেই। এ কারণে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের আগে সরকারের অনুমতি নেওয়ার সুপারিশ করা হয়েছে। কোচিং সেন্টারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এজন্য কোচিং সেন্টার খোলার আগে সরকারের অনুমতি নেওয়ার জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটি গঠন-সংক্রান্ত নীতিমালা এবং সারা দেশে যত্রতত্র যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও প্রয়োজনীয় অনুমোদন সম্পর্কে আলোচনা করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির নীতিমালা তৈরিতে রিপোর্ট দিতে কমিটির সদস্য মো. আব্দুল কুদ্দুসকে আহ্বায়ক এবং ফজলে হোসেন বাদশা, মো. আবদুস সোবহান মিয়া এবং এম এ মতিনকে সদস্য করে চার সদস্যবিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

মাভাবিপ্রবির নতুন উপাচার্য এবিএম শহিদুল ইসলাম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক এবিএম শহিদুল…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

আলমগীর হোসেন সিটি মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন শিক্ষা কর্মকর্তারা

​নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ​কিশোরগঞ্জের আলমগীর হোসেন সিটি মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

বিতর্কিত শিক্ষককে ভিসি করার আলোচনা ঘিরে উদ্বেগ, নানা অভিযোগে সমালোচনার ঝড়॥

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষককে ঘিরে নতুন করে তীব্র আলোচনা-সমালোচনা…