সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
প্রযুক্তি, শিক্ষা ও পেশা

বিতর্কিত শিক্ষককে ভিসি করার আলোচনা ঘিরে উদ্বেগ, নানা অভিযোগে সমালোচনার ঝড়॥

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষককে ঘিরে নতুন করে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি তাকে দেশের স্বনামধন্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পদে নিয়োগ দেওয়ার সম্ভাবনার খবর প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ওই শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে।
সমালোচকদের আরও অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দ্রুত অবস্থান পরিবর্তন করে নতুন রাজনৈতিক পরিচয়ে বিভিন্ন সুবিধা আদায়ের চেষ্টা করছেন। সচেতন মহলের অনেকেই মনে করছেন, এতসব বিতর্ক ও অভিযোগ থাকা সত্ত্বেও যদি তাকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি করা হয়, তবে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হতে পারে।

তাদের মতে, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদে নিয়োগের ক্ষেত্রে ব্যক্তির সততা, নৈতিকতা ও গ্রহণযোগ্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত।
সচেতন মহল মনে করছে, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে, যোগ্যতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াই সময়ের দাবি।

আরও পড়ুন

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

স্টার্টআপে ২০কোটি টাকা বিনিয়োগ করবে নর্দানইউনিভার্সিটি বাংলাদেশ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম তরুণদের জন্য বিশেষ সুযোগ এনেছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ।বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করার লক্ষ্য নিয়ে নর্দান ইউনিভার্সি…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা জোরদারে ‘গ্লোবাল ওয়েব কল’ ফিচার নিয়ে এলো ইমো

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা জোরদারে সম্প্রতি ‘গ্লোবাল ওয়েব কল’ ফিচার নিয়ে এসেছে তাৎক্ষণিক যোগাযোগের প্ল্যাটফর…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

নর্দান ইউনিভার্সিটি এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি-এর যৌথ উদ্যোগে সেন্টার অব এক্সিলেন্স সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট- এর উদ্ভোধন

আজ ১৭ অক্টোবর রবিবার বিকাল ০২.৩০ঘটিকায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর অডিটোরিয়ামে নর্দান ইউনিভার্সিটি এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি-এর যৌথ উদ্যোগে “সেন্টার অব…