কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সেলিনা জাহান প্রিয়ার কবিতা- অবুঝ মন

অবুঝ মন

----------  সেলিনা জাহান প্রিয়া

 

আমার মেঘলা আকাশে তোমার রোদ কেন আসে
আমার একলা জীবনে তোমার ছায়া কেন ভাসে
আমি তো বাসিনী ভালো কোন কালে তোমাকে
তবে আমার মনে কেন তোমার নামে বৃষ্টি ঝরে !!

আমি তো দেখেনি তোমায় আমায় পিছু ডাকতে
তবে তুমি কেন সামনে দিয়ে গেলে পিছন ফিরে দেখি
আমার মতো কি তোমার ও মনে এমন কিছু হয় না কি ?
নাকি সবেই আমার মেঘলা আকাশের মেঘ ছুটাছুটি !

আমি তো চাই না তোমায় ভালবাসতে এই জীবনে
তবু কেন মন বার বার পিছু ফিরে দেখে তোমাকে
কেন দেখা হয় বার বার আসা যাওয়ার বাকা পথে
নাকি আমায় দেখার ছলনায় আসো ফিরে এ পথে ।

আমার মেঘলা আকাশে কত মেঘ তুমি যদি জানতে
আমার মনে আকাশে তুমি বাদল হয়ে শুধু ছুটতে
আমার নিশি রজনী যদি তুমি দেখতে চেয়ে চেয়ে
এই বর্ষার বাঁধ ভাঙা শ্রাবণে তুমি শুধু ভিজতে ।

আমারো পথেরো আছে তোমার পথ চাওয়ার ক্লান্তি
তুমি না আসিলে সেই পথ হয়ে যায় মোর অশান্তি
আমি তো ভালবাসিনি তোমাকে কোন দিবা রজনী
তবে তোমার আসার পথে আমার মনে কেন মায়া ঝরে ।।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…