সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন
-জি. আর. হায়দার

নীরব প্রহর গুনে গুনে
কেটেছে কত দিন,
প্রবাসী বুকের গভীরে
জমে ছিল অগ্নিঋণ।

জুতো খুলে খালি পায়ে
মাটি ছুঁই মুগ্ধ মন,
অনুভূতির বহিঃপ্রকাশে
আলোকিত ভুবন।

দীর্ঘ দিনের আবেগ বুকে
থমকে দাঁড়ায় সময়,
লাখো মানুষের ভালোবাসায়
হয় কুশল বিনিময়।

প্রবাসী দিন পেরিয়ে আজ
ফিরে আপন ঘরে,
স্বদেশ ডাকে নাম ধরে
অশ্রু নয়নে ভরে।

ঝড়ঝাপটা পেরিয়ে আজ
ধৈর্যের দীপ্ত আলো,
ত্যাগের পথে লেখা ছিল
আশার প্রদীপ জ্বালো।

মাটির গন্ধে জেগে ওঠে
শেকড়-ছোঁয়া ঘর,
জনতার ভালোবাসা বুকে
দেয় সাহস নিরন্তর।

এই ফিরে আসার ক্ষণটুকু
ইতিহাসে রবে রয়,
বিশ্বাস নিয়ে পথচলা আজ
আগামীর প্রত্যয়।

হে প্রভু, এই পথচলায়
রাখো তোমার হাত,
ন্যায়–সত্যের দীপ জ্বালুক
স্বদেশের প্রতিটি রাত।

আরও পড়ুন

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…

সাহিত্য

​মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- ধরিত্রী যখন গর্জে ওঠে

"ধরিত্রী যখন গর্জে ওঠে" ​মোহাম্মদ গোলামুর রহমান ​নাস্তা করি মামার ঘরে, দাঁড়াই আমি নির্ভার; হঠাৎ দেখি দুলে ওঠে, ঘরজুড়ে নামে আঁধার। ​ভয়ঙ্কর কম্পন শুরু, থরথর কাঁপে…