সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ
-মোহাম্মদ গোলামুর রহমান

মেঘে ঢাকা নীল আকাশ
ডুবন্ত শেষ বেলা—
নিরব নিভৃতে কাঁদে মন
ভেঙে যায় রে মেলা।

বড় মানুষের কথা বড়
মেনে নিতে হয়—
ভালমন্দ যাই বলে সে
ভালো তাকে কয়।

অন্যায় আর দুঃশাসন
চলছে তো চলবে—
তাদের মতো করে কথা
বলছে তো বলবে।

প্রতিবাদের ভাষা কি আর
কারো সাধ্যে আছে—
কলমে আঁচড় মারার শক্তি
কেবল তাদের কাছে।

নীরবতার আড়ালে লুকিয়ে
পায়না খুঁজে আশ্বাস—
কেউ কি জানে যে চুপচাপ
ঝরে আসে নিঃশ্বাস।

শক্তি নেই কি বাঁধা দিতে
অন্যায়ের ঢেউ—
মধ্যাহ্নের রোদে বসে যেন
নিঃশব্দে কাঁদে কেউ।

তবু হৃদয় চুপচাপ বলে
একদিন বদল হবে—
অপমান নিপীড়নের ডোর
ভাঙবে এক নব জবে।

কলমের সূক্ষ্ম আঁচড়ে লিখি
সত্যের নীড়—
ভালোবাসার শক্তিতে অক্ষয়
থাকে অন্যায় স্থির।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…

সাহিত্য

​মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- ধরিত্রী যখন গর্জে ওঠে

"ধরিত্রী যখন গর্জে ওঠে" ​মোহাম্মদ গোলামুর রহমান ​নাস্তা করি মামার ঘরে, দাঁড়াই আমি নির্ভার; হঠাৎ দেখি দুলে ওঠে, ঘরজুড়ে নামে আঁধার। ​ভয়ঙ্কর কম্পন শুরু, থরথর কাঁপে…