সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

অরুণাচল সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ চীনা সেনাবাহিনীর

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

অরুণাচল প্রদেশের সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে এসেছে চীনের সেনা। এমনই চাঞ্চল্যকর খবর মিলেছে ইন্ডিয়া টিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে। গণমাধ্যমটি দাবি করছে, চীনের সেনাবাহিনী আরও একবার অরুণাচল প্রদেশের আনজয় জেলার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছে।

জানা গেছে, ভারতে প্রবেশের জন্য দইমরু নাল্লাহ এলাকায় একটি কাঠের ব্রিজও বানিয়ে ফেলেছে চীনা সেনাবাহিনী। এই ঘটনা প্রকাশ করে এই ভিডিও পোস্ট করেছেন স্থানীয় এক বিজেপি কর্মী। ভিডিওটি প্রকাশ করেছেন বিজেপি সাংসদ তাপির গাও। অগাস্ট মাসের শুরুর দিকে এই ভিডিওটি ধারন করা হয় বলে জানানো হয়েছে।

বিজেপি সাংসদ জানিয়েছেন, এক মাস আগে ব্রিজটি বানানো হয়েছে। চীনা সেনারাই এই ব্রিজ নির্মাণ করেছে। তাপির গাওয়ের মতে অরুণাচল প্রদেশ খুবই স্পর্শকাতর এলাকা। এখানকার পার্বত্য অঞ্চলে একাধিক অনুপ্রবেশের রাস্তা রয়েছে। যা নিয়ে সতর্ক হওয়া প্রয়োজন ভারত সরকারের।

বিজেপি সাংসদের দাবি ওই ব্রিজের চারপাশে বুটের দাগ রয়েছে। স্থানীয় বাসিন্দারাই এই খবর দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। যদি এই খবর সত্যি হয়, তবে ভারতের নিরাপত্তার ক্ষেত্রে তা রীতিমত উদ্বেগের বলে জানিয়েছেন এই বিজেপি সাংসদ। ইন্ডিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে তাপির গাও আরও জানিয়েছেন, খুব ভালো করে দেখলেই বোঝা যাবে ব্রিজটি সদ্য নির্মাণ করা হয়েছে। কাঠের হলেও, ব্রিজটি যথেষ্ট মজবুত। স্থানীয় প্রশাসন তো বটেই, কেন্দ্রের উচিত এই বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়া।

উল্লেখ্য, অরুণাচল প্রদেশের আনজয় জেলার সানগালাম গ্রামটি চীন সীমান্তের খুব কাছে অবস্থিত। রীতিমত স্পর্শকাতর এলাকা হিসেবে এটিকে চিহ্নিত করেছে ভারতীয় সেনা। চীন সীমান্ত থেকে এটি মাত্র ২০০ কিমি দূরে অবস্থিত। সূত্র : কলকাতা ২৪x৭।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…