সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মাভাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলা

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

অসামাজিক কার্যকলাপের প্রতিবাদের জেরে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোখলেসুর রহমান মুহিদ নামের এক শিক্ষার্থীকে মারধর করে মাথা ফাঁটিয়ে দেয়া হয়েছে। আহত মুহিদ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মাস্টার্স এর শিক্ষার্থী। বর্তমানে সে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার মাথায় ৬টি সেলাঁই দেয়া হয়েছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাজারের কয়েকটি দোকান ভাংচুর করেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রোরবার (০১অক্টোবর) সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের মান্নান হলের বর্ধিত অংশের সামনে একটি ছেলে ও একটি মেয়েকে আপত্তিকর অবস্থায় দেখতে পায় মুহিদ। এসময় মুহিদ তাদেরকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বললে মুহিদের সাথে ছেলেটির বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে হাতা-হাতিও হয়। মুহিদ বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হলের আবাসিক শিক্ষার্থী। ছেলেটি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী টাঙ্গাইল এম. এম. আলী সরকারী কলেজের প্রথম বর্ষের ছাত্র ও মেয়েটি টাঙ্গাইল গার্লস স্কুলের দশম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। পরে গতকাল সোমবার সকালে মুহিদ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গেলে আগে থেকেই ওৎ পেতে থাকা শাহিন নামের এক যুবক তাকে পেছন থেকে চেইন দিয়ে আঘাত করে। এতে মুহিদের মাথা ফেটে যায়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে এই ঘটনার প্রতিবাদে সোমবার (০২ অক্টোবর) দুপুরে উত্তেজিত সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের বাজারের কয়েকটি দোকান ভাংচুর করেছে। এ সময় শিক্ষার্থীরা ঘটনার সাথে জড়িতদের শিঘ্রই আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবী জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদারসহ বহিরাগতদের চলাচল সীমিত করারও দাবী জানান।

তবে কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও টাঙ্গাইল পুলিশ প্রশাসনের মধ্যে ফলপ্রসু আলোচনা হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই কয়েকজন শিক্ষার্থীর নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা বাজারের দোকান ভাংচুর করে। ফলে বিষয়টি এখন নতুন করে ভিন্ন দিকে মোড় নিল। এ ভাংচুরের ঘটনায় কারো ইন্দন আছে কিনা বা স্বার্থ আছে কিনা খতিয়ে দেখা দরকার। কারন দু’তিনটি দোকানে ব্যাপক ভাংচুর করা হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…