সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

প্রধান বিচারপতির বাড়িতে আইনজীবী নেতারা

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হামিদের কাছে এক মাসের ছুটি চেয়ে আবেদন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আবেদনের বিষয়টি জানার পরই প্রধান বিচারপতির বাড়িতে হাজির হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী নেতারা।

সোমবার বিকেলে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে কয়েকজন আইনজীবী নেতা এসে উপস্থিত হন।

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যেই তারা এখানে এসেছেন বলে প্রাথমিকভাবে সাংবাদিকদের জানান আইনজীবী নেতারা। তবে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের পর বিস্তারিত জানানো হবে বলেও তারা মন্তব্য করেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে বিএনপি সমর্থিত আইনজীবীরা সংখ্যাগরিষ্ঠ। সমিতির সভাপতি ও সম্পাদক দু’জনই বিএনপিপন্থী আইনজীবী হিসেবে পরিচিত।

add

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…