সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

অসুস্থ মির্জা ফখরুলের পাশে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম

ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে হাসপাতালে গিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। সোমবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুলকে দেখতে যান তিনি। এসময় মির্জা ফখরুলের শরীরিক অবস্থা এবং চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর নেন কাদের সিদ্দিকী।

কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা ফখরুলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার পরিবর্তন ডটকমকে বলেন, ‘মির্জা ফখরুল সকালে উত্তরার নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে সকাল ১০টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।’

তিনি আরো বলেন, ‘মহাসচিব সকালে বুকে ব্যথা অনুভব করেন। তার রক্তচাপও উঠা-নামা করছিল। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখেন।’

এরপর দুপুরে বিএনপির সংশ্লিষ্ট নেতারা জানান, চিকিৎসকরা জানিয়েছেন, মির্জা ফখরুল সম্পূর্ণ শঙ্কামুক্ত। তাকে কাল (মঙ্গলবার) রিলিজ দেয়া হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মির্জা ফখরুল উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, হার্টের সমস্যাসহ নানা রোগে আগে থেকেই ভুগছেন। ইতোমধ্যে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ায় রিং পরানো আছে।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…