সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

অ্যাপোলো হাসপাতালকে জরিমানা

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানীর অ্যাপোলো হাসপাতালকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। র‍্যাবের ভ্রাম্যমাণ একটি আদালত বসুন্ধরায় অ্যাপোলো হাসপাতালে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

র‍্যাব, স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঔষধ প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। হাসপাতালের ল্যাবে ও ফার্মেসিতে সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।

অভিযান শেষে সরোয়ার আলম সাংবাদিকদের বলেন, হাসপাতালের ল্যাবে মেয়াদ শেষ হয়ে যাওয়া রি-এজেন্ট পাওয়া গেছে। এগুলোর মেয়াদ চার মাস আগেই শেষ হয়েছে। অন্যদিকে ফার্মেসিতে কিছু বিদেশি ওষুধ পাওয়া গেছে, যেগুলোর কোনো অনুমোদন নেই। এ কারণে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…