সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বেআইনি শক্তি প্রয়োগ করেছে পুলিশ: অ্যামনেস্টি

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বিক্ষোভকারী শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের বেআইনি বলপ্রয়োগের বিষয়টি নানা তথ্য–প্রমাণে নিশ্চিত। ছবি: অ্যামনেস্টির ফেসবুক থেকে নেওয়া

বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বাংলাদেশি কর্তৃপক্ষ বেআইনি শক্তি প্রয়োগ করেছে। সারা দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের সময় তাঁদের সুরক্ষা নিশ্চিত করতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকাল বুধবার এসব কথা বলেছে।

ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীদের বিবরণ শুনেছে অ্যামনেস্টি। পাশাপাশি ঘটনার ভিডিও-ছবি বিশ্লেষণ, সত্যতা যাচাই করে দেখেছে অ্যামনেস্টি ও তাদের ক্রাইসিস এভিডেন্স ল্যাব। এসব বিক্ষোভকারী শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের বেআইনি বলপ্রয়োগের বিষয়টি নিশ্চিত করে।

প্রত্যক্ষদর্শীদের আরও বিবরণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে বহু বছরের সহিংসতার ধারাবাহিকতার বিষয়টিও নিশ্চিত করে। এই সহিংসতায় ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সদস্যদের জড়িত থাকার অভিযোগ আছে।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…