সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

পটুয়াখালীতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা, উভয় পক্ষে আহত ১০

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পটুয়াখালীর দুমকী উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস এলাকায় পটুয়াখালী-বাউফল সড়কে কোটা সংস্কার আন্দোলনকারী স্কুল-কলেজ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ হামলায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারী শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজ, জয়গুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়সহ অন্য স্কুল-কলেজের শিক্ষার্থীরা বোর্ড অফিস এলাকার সেতুর ওপর অবস্থান নেন। এতে পটুয়াখালী-বাউফল সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে প্রথমে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা সড়ক থেকে আন্দোলনকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালালে পাল্টা হামলার ঘটনার ঘটে।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…