সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

অ্যাম্বুলেন্স ভাড়া নেই, মোটরসাইকেলে স্ত্রীর লাশ নিয়ে ফিরল বৃদ্ধ

 

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

অ্যাম্বুল্যান্সের চালককে স্ত্রীর লাশ হাসপাতাল থেকে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার অনুরোধ করলে চালক ২৫০০ টাকা ভাড়া দাবি করে। কিন্তু এতো টাকা যে তার কাছে নেই। হাসপাতালের কর্মীদের অনুরোধ করেও কোনো লাভ হলো না।

শেষ পর্যন্ত নিরুপায় হয়ে ছেলের মোটরসাইকেলে বসিয়ে স্ত্রীর লাশ আঁকড়ে কোনো মতে বাড়ি ফিরলেন বৃদ্ধ।

শুক্রবার ভারতের বিহারের পূর্ণিয়ার জেলা সদর হাসপাতালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। খবর আনন্দবাজার’র।

প্রায় ৬৫ বছর বয়স্ক শঙ্কর শাহ বলেন, ‘আমার স্ত্রীর মৃত্যুর পর লাশ বাড়ি নিয়ে যেতে বললে আমি হাসপাতালের কর্মীদের অনুরোধ করি একটি গাড়ির ব্যবস্থা করে দিতে। কিন্তু ওরা আমাকে বলল- কোনো সাহায্য করতে পারবে না, যা করার নিজেকেই করতে হবে।’

তিনি আরও জানান, এর পর অ্যাম্বুল্যান্সের চালককে স্ত্রীর লাশ হাসপাতাল থেকে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার অনুরোধ করলে চালক ২৫০০ টাকা ভাড়া দাবি করে। কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। অনেক অনুরোধেও কাজ হয়নি।

শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে ছেলে পাপ্পুর মোটরসাইকেলে বসিয়েই স্ত্রীর লাশ বাড়ি নিয়ে আসতে বাধ্য হন শঙ্কর শাহ।

তবে গোটা ঘটনাকে মিথ্যা দাবি করে জেলা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সময় হাসপাতালে কোনো অ্যাম্বুল্যান্স ছিল না। আর যে অ্যাম্বুল্যান্সটির কথা বলা হচ্ছে সেটি অকেজো।

হাসপাতাল কর্তৃপক্ষ যা-ই বলুক, বিহারে এমন অমানবিক ঘটনা নতুন কিছু নয়। দু’দিন আগেই মুজাফফরপুরের শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য একটি লাশ ময়লার গাড়িতে করে ঠেলে নিয়ে যাওয়ার ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা।

চলতি বছরের মার্চেই মুজাফ্ফরপুরের জেলা সদর হাসপাতাল এমনই একটি অমানবিক ঘটনা ঘটেছিল। হাসপাতাল কর্তৃপক্ষের কোনো রকম সাহায্য না পেয়ে মৃতের স্বজনরা প্রথমে প্রায় ৫০০ মিটার পথ লাশ কাঁধে নিয়ে হেঁটে মূল সড়কে পৌঁছন। পরে সেখান থেকে একটা অটো জোগাড় করে লাশ নিয়ে বাড়ি ফেরেন।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…