কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নীলিমা সরকার এর কবিতা ।। অয়োম-ময় অন্তর

 

অয়োম-ময় অন্তর 
------------------------  নীলিমা সরকার

 

কি নিষ্ঠুর! কি নির্মম! অয়ো-ময় অন্তর!
তপ্ত বালুকাবেলার শেষে গোধুলীর -
এক টুকরো হাসি দেখতে শুরু হয় -
অপেক্ষার লম্বা সময়ের বহর,
দেখা হয়না।

অপেক্ষা বুভুক্ষ অস্তিত্ব নিয়ে বিস্তির্ন রাত,
জোসনার অঝোর বৃষ্টির ক'ফোটা -
আমার তৃষনার্ত চাতক কন্ঠনালী -
শিক্ততায় সার্থক করতে জনম,
এ আমার কামনা।

মেঘের অন্তরা ফাটল হতে গড়িয়ে পরা
কয়েক বিন্দু জোসনা পানে তৃপ্ত -
এই পিয়াসী বিনিদ্র আঁধারের -
বিশ্বস্ত সহচর হয়ে ধন্য,
যদিও দেখা দিলেনা।

একে একে সমস্ত পথ পেরিয়ে আবারো-
দিনের উপহাসের বেনেল্লাপনায়-
অবস্থান নেওয়া নারকীয় বিষ্বাদে-
রক্তক্ষরন হৃদয়ের গভীরতায়,
তবু জোসনা বিলাবে না।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…