সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

নাসিরনগরে হামলার 'ইন্ধনদাতা' আঁখি ঢাকা থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িতে হামলা, মন্দির ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার ‘ইন্ধনদাতা’ হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান আঁখিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া ডিবি পুলিশ ঢাকার পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ঢাকার ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

ফেসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে ৩০ অক্টোবর দুপুর থেকে বিকাল পর্যন্ত নাসিরনগরে ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনার পাঁচ দিন পর গত ৩ নভেম্বর গভীর রাতে কয়েকটি হিন্দু বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া গত ১৩ নভেম্বর ভোরেও ফের একটি বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

এরপর নাসিরনগরে হামলায় জড়িতদের ধরিয়ে দিলে জেলা পুলিশের পক্ষ থেকে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতি, মূলহোতা সাগর বাড়ই ঢাকা থেকে গ্রেপ্তার

মো. সোহেল রানা, টাঙ্গাইল: টাঙ্গাইলে প্রাইভেটকারে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মূলহোতা সাগর বাড়ইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৫ মে) সকাল…