সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে পুলিশের লাঠিচার্জে বিএনপির কর্মসূচি পণ্ড

 

বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে বিএনপির `গণতন্ত্র হত্যা দিবস`র কর্মসূচি পুলিশের লাঠিচার্জে পণ্ড হয়ে গেছে।

বৃহস্পতিবার সকালে শহরের ভিক্টোরিয়া রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা কালো পতাকা হাতে নিয়ে মিছিলের প্রস্তুতি নেয়। এসময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে নেতা কর্মীরা দৌড়ে পালানোর সময় সেখান থেকে একজনকে আটক করে পুলিশ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলম তোফার নেতৃত্বে নেতাকর্মীরা কালো পতাকা মিছিল করার জন্য দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছিল।

পরে নেতাকর্মীদের আটক করতে পুলিশ দলীয় কার্যালয় ও এর আশপাশ ঘিরে ফেলে এবং তল্লাশি চালায়। নেতাকর্মীরা দৌড়ে পালানোর সময় সেখান থেকে একজনকে আটক করে পুলিশ। পরে তাকে ছেড়ে দেয়া হয়।

এ প্রসঙ্গে টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, আওয়ামী লীগ ও বিএনপির পৃথক পৃথক কর্মসূচি পালনের ঘোষণায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপিকে এ কর্মসূচি পালন করতে দেয়া হয়নি।

তবে কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।

tng_pic_2

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…