সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

আগামীকাল বুধবার নওগাঁ জেলার নিয়ামতপুরে আসছেন খাদ্যমন্ত্রী ।

ভূপাল চন্দ্র রায়,  নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি নওগাঁ জেলার নিয়ামতপুরে
আসছেন আগামী বুধবার। মন্ত্রী নিযুক্ত হওয়ার পর এই প্রথম তিনি তাঁর নির্বাচনী এলাকায় আসছেন।

তিনি নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসনের নির্বাচিত সংসদ সদস্য। সঙ্গত কারণেই তাঁর এই আগমনকে ঘিরে উপজেলা জুড়ে পড়েছে সাজ সাজ রব।

বিভিন্ন নেতাকর্মীরা তাদের ব্যানার ফেসটুন লাগাতে ব্যস্ত হয়ে পড়েছে। ইতি মধ্যে এলাকায় মাইকিং ও উপজেলার প্রধান সড়কে তোরণ নির্মাণ করেছে বিভিন্ন সংগঠন।

বুধবার বেলা ৩টায় নিয়ামতপুর সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তাঁকে সংবর্ধনা জানানোর ব্যাপক আয়োজন করেছে নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগ। মাঠে সুদৃশ্য মঞ্চ তৈরী করা হয়েছে। সবকিছু মিলিয়ে তাঁকে সংবর্ধনা দেয়ার জন্য ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…