সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

সখীপুরে ধর্ষণের ঘটনায় আসামির ২ দিন রিমান্ড; মেয়ে উদ্ধার

আনোয়ার পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের সখীপুরে দশম শ্রেনীর এক ছাত্রীকে ২০দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গত রোববার মেয়েটির মা বাদী হয়ে ধর্ষণের মামলা করলে পুলিশ ওই রাতেই ধর্ষণের প্রধান আসামি মজিবর রহমানকে গ্রেপ্তার করে।
মামলার প্রধান আসাসি মজিবর রহমানকে (৪২) ৫ দিনের রিমান্ড চাইলে মঙ্গলবার টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওই মেয়ের মা জানান, গত ২৪ ডিসেম্বর থেকে মেয়েটি উধাও হয়। পরিবারের লোকজন মান-সম্মানের ভয়ে গোপনে গোপনে মেয়েকে খুঁজতে থাকে। এক পর্যায়ে গত শনিবার তাঁরা জানতে পারে মজিবর রহমান ওই মেয়েকে কোথাও আটকে রেখেছে।
মেয়েটির মা আরও জানায়, কয়েকমাস আগে প্রবাসী এক ছেলের সঙ্গে ওই মেয়ের বিয়ের প্রস্তাব দেয় বখাটে মজিবর। তার প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিশোধ নিতেই মজিবর মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করে বলে মেয়ের মা অভিযোগ করেন।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম বলেন, ধর্ষক মজিবরকে রিমান্ডে আনা হয়েছে। তার স্বীকারোক্তিতেই মেয়েটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…