সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

চ্যানেল ২৪ এর প্রধান নির্বাহী এ কে আজাদ এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দেশের স্বনামধণ্য প্রতিষ্ঠান হক গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক আদম তমিজী হকের বিরুদ্ধে মানহানি কর উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করায় চ্যানেল ২৪ এর প্রধান নির্বাহী এ কে আজাদ সহ ৭ জনের বিরুদ্ধে ঢাকা সি এম এম আদালতে আদম তমিজী হকের পক্ষ্যে হক গ্রুপের কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ ২২ শে ফেব্রুয়ারী-২০১৮ ইং তারিখে মামলা দায়ের করেন।

আদালত সুত্রে যানা যায়, বাংলাদেশ দণ্ডবিধি ৫০০/৫০১ ধারায় দায়ের করা মামলাটির নম্বরঃ CR-১৭৪/১৮ মাননীয় আদালত মামলাটিকে আমলে নিয়ে প্রত্যেক আসামীর বিরুদ্ধে সমন জারি করেন। জারীকৃত সমনের বিপরিতে আজ ১৪ই মার্চ মাননীয় আদালতে হাজিরা দিয়ে জামিন নেন ৬ জন আসামী। মামলার মুল আসামী চ্যানেল ২৪ এর প্রধান নির্বাহী এ কে আজাদ সমন পাওয়ার পর ও অনুপস্থিত ছিলেন। তার অনুপস্থিতি আদালত আমলে নেন এবং তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য গত ১৯ জানুয়ারী ২০১৮ ইং তারিখে চ্যানেল ২৪ এর অনুসন্ধানমূলক অনুষ্ঠান সার্চলাইট (পর্ব ৭) হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হকের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক ভাবে বিচারাধীন বিষয়ে খন্ডিত এবং ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে। যার প্রতিবাদের আদম তমিজী হক মানহানীর মামলা রজু করেন।

আদম তমিজী হক প্রতিবেদক কে বলেন “আমার সাথে কারো শত্রুতা বা দন্দ নাই। আমার পিতা ব্যারিষ্টার তমিজুল হক ৭০ বছর সততা ও সুনামের সহিত ব্যাবসা পরিচালনা করে দেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রেখেছেন। আমি ও সেই ধারাবাহিকতা বজায় রেখে ব্যাবসা পরিচালনা করতে দৃঢ় প্রতিজ্ঞ।”

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…