সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সংগঠনের খবর

গোপালপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে আলোচনা সভা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পাপিয়া স্মৃতি সংসদ গোপালপুর উপজেলা শাখার আয়োজনে আগামীকাল শনিবার বিকাল ৪টায় থানা মোড় চত্ত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সংসদের উপজেলা সভাপতি এম. আজমল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির, প্রধান বক্তা গোপালপুর পৌর মেয়র রকিবুল হক ছানা, বিশেষ অতিথি গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, সাবেক সভাপতি প্রকৌশলী কে.এম.গিয়াস উদ্দিন, হেমনগর ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুব, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এম.এ. জব্বার, পৌর আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম, পাপিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি ও জাতীয় সাংবাদিক সংস্থার প্রেসিডিয়াম সদস্য মো. সেলিম তরফদার, দৃষ্টি টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা শাখা সাধারণ সম্পাদক জোবায়ের মল্লিক বুলবুল, পাপিযা স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বাচ্চু, জননেত্রী শেখ হাসিনা পরিষদ জেলা শাখার অর্থ সম্পাদক কাজী সোহরাব হোসেন ও পাপিয়া স্মৃতি সংসদ গোপালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেন প্রমূখ।

সন্ধ্যায় টাঙ্গাইলের বিশিষ্ট শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। উক্ত অনুষ্ঠানে আপনারা স্বপরিবারে আমন্ত্রিত।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের সংগঠন "টাঙ্গাইল সোসাইটি, ঢাকা" ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজধান…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…