সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

আজান সম্প্রচার না করলে টিভি চ্যানেলের লাইসেন্স বাতিল!

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

‘আজান হচ্ছে দিনের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ’। এমনটাই মনে করে পাকিস্তানের উচ্চ আদালত। তাই এখন থেকে দেশটির প্রতিটি টেলিভিশন চ্যানেলকে দিনে পাঁচবার আজান সম্প্রচার করতে হবে বলে নির্দেশ দেয়া হয়েছে।

আদালতের নির্দেশের প্রেক্ষিতে দেশটির ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) আজান সম্প্রচারের ব্যাপারে পাকিস্তানে ৪৫টি টেলিভিশন চ্যানেলকে শেষবারের মতো সতর্ক করে দিয়েছে।

পাকিস্তান সংবাদমাধ্যম জানিয়েছে, পেমরা কর্তৃপক্ষ বলেছে, যদি এসব টেলিভিশন অতিসত্বর সময়মতো আজান সম্প্রচার শুরু না করে, তবে তাদের লাইসেন্স বাতিল করে দেয়া হবে।

গত ৯ মে দিনে পাঁচবার আজান সম্প্রচারের নির্দেশনা দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। বিচারপতি শওকত আজিজ সিদ্দিকীর একক বেঞ্চ টেলিভিশনগুলোর সকালের অনুষ্ঠানে নীতি লঙ্ঘনের বিরুদ্ধে একটি পিটিশনের শুনানি শেষে এ নির্দেশ দিয়েছেন।

বিচারপতি শওকত আজিজ বলেন, রমজান মাসে কোনো টেলিভিশন সার্কাস ও নিলামঘর অনুষ্ঠান সম্প্রচার করতে পারবে না। তিনি বলেন, আজান হচ্ছে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। কিন্তু টেলিভিশনগুলো তা সম্প্রচার করছে না। এর বদলে তারা গান, নাচ ও বিজ্ঞাপন প্রচার করছে।

এ ব্যাপারে হালনাগাদ তথ্য জানাতে পেমরাকে নির্দেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…