সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

আটোয়ারীতে ফেন্সিডিল সহ এক ফেন্সি সম্রাট গ্রেফতার

 

 

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের আটোয়ারীতে ফেন্সিডিল সহ এক ফেন্সিডিল সম্রাটকে আটক করার খবর পাওয়া গেছে। উল্লেখ, গত সোমবার (২২ জানুয়ারী) সন্ধ্যায় আটোয়ারী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোলানী গ্রামে এক অভিযান পরিচালনা করে।

এসময় কলোনী পাড়ার বাঁশ হতে ২ বোতল ফেন্সিডিল সহ একাধিক ফেন্সিডিল মামলার পলাতক আসামী ফেন্সি সম্রাট নামে খ্যাত ওই গ্রামে জনৈক পরেশ চন্দ্র বর্মনের পুত্র বিজয় চন্দ্র বর্মন (২৮) কে হাতেনাতে গ্রেফতার করে।

অভিযান পরিচালনাকারী অফিসার এসআই আবু রায়হান ও জাহিদুর রহমান জাহিদ আটকের সত্যতা স্বীকার করে জানান, এব্যাপারে আটোয়ারী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। বিজয় দীর্ঘ দিন হতে ফেন্সিডিল ব্যবসা চালিয়ে আসছিল। ইতিপূর্বে তার নামে একাধিক মামলাও রয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ গ্রেফতার কৃত বিজয়কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…