সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পঞ্চগড়ে ট্রাকের চাপায় নিহত এক

 

 

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক চাপায় শাহ জাহান (৫২) নামের এক পথচারী নিহতের খবর পাওয়া গেছে।

সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বগদুলঝুলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

জানা যায়, দেবীগঞ্জ থেকে পঞ্চগড়গামী ট্রাক (বগুড়া-ট ১১-১২০৮) দেবীগঞ্জ ভাউলাগঞ্জ সড়কের শেখবাধা এলাকায় যাত্রী বোঝাই একটি ব্যাটারী চালিত অটোভ্যানকে ধাক্কাদিয়ে পালানোর সময় রাস্তার পাশে থাকা শাহ জাহানকে চাপা দেয়। আরো জানা যায়, শেখবাধা এলাকায় ব্যাটারী চালিত অটোভ্যানকে ধাক্কাদিলে এতে ওই অটোভ্যানে যাত্রীরা গুরুতর আহত হলে ঘটনাস্থল থেকে ট্রাকটি পঞ্চগড়ের দিকে পালাতে যায়। এ ঘটনার খবর ভাউলাগঞ্জ ও বগদুলঝুলার লোকজন মোবাইল ফোনে পেয়ে ট্রাকটি আটকানোর চোষ্টা করলে রাস্তার পাশে থাকা শাহ জাহানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে খবর দেয়।

নিহত শাহ জাহান বগদুলঝুলা এলাকার নাওতারী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নুরুল ইসলাম ট্রাক চাপায় শাহ জাহানের নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।

 


 

 

কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…