সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

আফগানিস্তানে জঙ্গি হামলায় নিহত ৫০

 

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আফগানিস্তানে জঙ্গি হামলায় কমপক্ষে ৫০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, দেশের উত্তরাঞ্চলে ওই হামলা চালানো হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সার-ই-পুল প্রদেশের সিদ জেলায় স্থানীয় পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে ওই হামলা চালানো হয়েছে।

প্রাদেশিক গভর্নরের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বেসামরিক নাগরিকদের অত্যন্ত নিষ্ঠুর ও অমানবিকভাবে হত্যা করা হয়েছে।

জঙ্গিরা গ্রামে ঢুকে মূলত শিয়া মুসলিম গ্রামবাসীদের ওপর গুলি চালাতে থাকে। নারী এবং শিশুরাও ওই হামলায় নিহত হয়েছে।

ওই মুখপাত্র জানিয়েছেন, হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর সাত সদস্য এবং বেশ কয়েকজন বিদ্রোহীও নিহত হয়েছে।

তিনি জানিয়েছেন, তালেবান এবং আইএস জঙ্গিগোষ্ঠী একত্রে মিলে ওই হামলায় অংশ নিয়েছে। এমনকি তাদের মধ্যে বেশ কয়েকজন বিদেশীও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তারা সবাই সুন্নী মুসলিম জঙ্গিগোষ্ঠী।

তবে তালেবান গোষ্ঠীর পক্ষ থেকে বেসামরিক নাগরিকদের হত্যার বিষয়টি অস্বীকার করা হয়েছে। তারা কেবল সরকার সমর্থিত মিলিশিয়া দলের ২৮জন সদস্যকে হত্যার দায় স্বীকার করেছে।

আফগান প্রেসিডেন্ট আসরাফ গনি ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

সূত্র : খবর বিবিসির

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…