কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নূর কিবরিয়া (পলাশ) এর কবিতা- আমার বাংলা ভাষার রূপ

 

আমার বাংলা ভাষার রূপ

                              --- নূর কিবরিয়া (পলাশ)

 

বাংলা আমার ভাষা -

আমার সংস্কৃতি , আমার ঐতিহ্য, আমার বিস্তৃতি।

বাংলা আমার সবুজ প্রকৃতি

আমার মায়ের মুখের কথা,

আমার ভালোবাসার একমাত্র সেতু বন্ধন

আমার অস্তিত্বের স্বীকৃতি।

বাংলা  আমার প্রতি মুহূর্তের হাসি ক্রন্দন

আমার হৃদয়ের স্পন্দন,

আমার  জীবন চরিত্র, আমার সময়ের আবেদন।

বাংলা আমার স্বপ্ন, আমার কল্পনা,

আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন

আমার সুর সঙ্গীত, আমার হৃদয়ের আলপনা।

বাংলা আমার মায়ের সন্তান

আমার গতিময় সকাল সন্ধ্যা,

বাংলা অস্ত যাওয়া সূর্যের মতো

টকটকে বর্ণের পলাশ- শিমুল,

বাংলা  আমার প্রেমিকার খোঁপায় বাঁধা

সুগন্ধিময় রজনিগন্ধ্যা, হাছনা হেনা আর বকুল।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…