সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

আমিরাতে রমজানে কেনাকাটায় বিশেষ ছাড়

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল বৃহস্পতিবার (১৭ মে) শুরু হবে পবিত্র মাহে রমজান। এ উপলক্ষে আমিরাতের ব্যবসায়ীরা বেশিরভাগ পণ্য সামগ্রীতে দিয়েছেন ২০% থেকে ৭০% পর্যন্ত বিশেষ ছাড়।

মূল্যহ্রাস থেকে বাদ পড়েনি ফল-মূল, শাক সবজি, তরকারি, পোশাক ও তৈজসপত্রসহ ব্যবহার্য পণ্য সামগ্রী। আমিরাত সরকারের কঠোর তদারকিতে প্রতিটি মার্কেটে স্থানীয়দের পাশাপাশি প্রবাসীরাও এ বিশেষ ছাড়ে কেনাকাটায় সন্তুষ্ট।

রমজান মাসকে সামনে রেখে প্রতিবছর আমিরাতের সুপার মার্কেটগুলোতে বিশেষ ছাড়ে জিনিসপত্র বিক্রি করা হয়। এখানকার বড় বড় মার্কেটগুলোর সঙ্গে বাংলাদেশি মালিকানাধীন সুপার মার্কেট ও হাইপার মার্কেটগুলোতেও এ বিশেষ ছাড় দিয়ে আসছেন দেশীয় ব্যবসায়ীরা। এতে বিক্রয়ে বেশ সাফল্যও পেয়েছেন বলে জানান বাংলাদেশি বেশ কয়েকজন ব্যবসায়ী।

রমজানে ভোগ্যপণ্যসহ অন্যান্য পণ্যে বিশেষ ছাড় ও মান বিবেচনায় সস্তা পেয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দেশি হাজার হাজার প্রবাসী আমিরাতের বিভিন্ন জায়গা থেকে মালামাল কার্গোর মাধ্যমে পাঠাচ্ছেন নিজ নিজ দেশে।

সংযুক্ত আরব আমিরাতে শুধু রমজানে নয়; নববর্ষ, জাতীয় দিবসসহ যেকোন বিশেষ দিববস বা দিনকে সামনে রেখে এখানকার মার্কেট বা বিপনিকেন্দ্রে রাখা হয় বিশেষ মূল্যছাড়।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…