কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সেলিনা জাহান প্রিয়ার কবিতা-আমি ভালোবাসি শুধু তোমাকে

 

আমি ভালোবাসি শুধু তোমাকে
---------------------------সেলিনা জাহান প্রিয়া

 

আমি মেঘ হয়ে উড়ে এসে বৃষ্টি হব আজ
অঝোরে ঝরব তোমার মরু তৃষ্ণা হৃদয়ে
বসন্ত বিলাসী মমতটে স্রাবণের ধারা হয়ে।
আমি এসেছে আজ বৃষ্টি শুধু ঝরে যেতে ।
ঐ নীল দিগন্তে মুক্ত মেঘ দেখে তুমি আঁখি তুল
উদাসি হাওয়ায় তোমার সীমানায় আমি আসব
হাত খানি রেখে দক্ষিণের জানালায় আঁখি মেলে
বৃষ্টি হয়ে ঐ মেঘ আমি তোমায় ছুঁয়ে যাব ।।
মেঘের ছায়ায় আমি মিশে যাব তোমার চোখের মায়ায়
নীরবে ঝরে যাবে তোমার মনের না বলা কথা মেঘে মেঘে
আমার মেঘের মাঝে রবির আলো এ যেন তোমার চাহনি ।
কোন এক বৃষ্টি ভরা সকালে একটা স্নিগ্ধ গানের রেশ থেকে
ঘুম জড়ানো আবেশ ছেড়ে সময় হলে ভিজে নিও একটু তুমি
বৃষ্টি আজ সারাদিন হৃদয়ে হৃদয়ে মগ্নতা ছেয়ে যাক সব দিক
তোমার হৃদয়ের অন্ধ প্রাচীর ভেঙে দিগন্তে মিলাক মন মম
আমি বৃষ্টির মাঝে জেগে ওঠি যেন নুপুর ছন্দে আলতা পায়ে ।
এই মায়ার পৃথিবীর সবটুকু বাতাসের কোথাও কোথাও মেঘ
কোন না কোন মেঘের অংশে মিশে আছে ভালবাসা বৃষ্টি হয়ে
এই মেঘের কোন না কোন বৃষ্টি শীতল ছুয়া তোমার জন্য...
দ্রাঘিমাংশ আর অক্ষাংশের ভালবাসার কোন সীমা নেই
কতো বিচিত্র এই মন তবুও যে বাক্য শোনাবার প্রস্তাব দেয়
তার অনুভূতি সব বৃষ্টির জলে মিশে চোখ বন্ধ করে শুনে নাও !
কান পাতো মনে মনে উড়ে আসা মেঘ বৃষ্টি ছন্দে আজ কি বলে ?
আর শোন তবে... চুপি চুপি বলি
“ আমি ভালোবাসি শুধু তোমাকে ........................

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…