কাগজ২৪ — অবিচল সত্যের পথে

এম এস ইসলাম আকাশ এর কবিতা-আমি ৭১ দেখিনি

আমি ৭১ দেখিনি
-------------- এম এস ইসলাম আকাশ

আমি ৭১ দেখিনি
শুনেছি সেদিনের কথা দাদুর মুখে
বলতে গিয়ে জল দেখেছি তার চোখে।

আমি ৭১ দেখিনি
শুনেছি সেদিনের বিভৎসতার কথা
ঘৃনায় ফোটেনি কথা নেমে এসেছে স্তব্দতা।

আমি ৭১ দেখিনি
জেনেছি সেদিনের নারকীয় নিষ্ঠুরতার কাহিনী
হায়েনার মতই হামলে পড়ে পশু পাক বাহিনী।

আমি ৭১ দেখিনি
পেয়েছি জল্লাদের কীর্তিকলাপ বধ্যভুমিতে
নিষ্ঠুরতার প্রামাণ্য দলিল রয়ে গেছে স্মৃতিতে।

আমি ৭১ দেখিনি
দেখেছি দাদার চোখে মুখে ঘৃনার আগুন
তার হৃদয় জুড়ে আগ্নেয়গিরির উদগীরন।

আমি ৭১ দেখিনি
দেখেছি মায়ের চোখে শুকিয়ে যাওয়া অশ্রুুধারা
অন্তহীন কষ্টের সাগরে বিভৎসতাগুলো দিয়েছে নাড়া।

আমি ৭১ দেখিনি
শহীদের রক্ত ঋনে পেয়েছি বাংলাদেশ
তোমাদের প্রতি কৃতজ্ঞতার নেই তো আমার শেষ।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…