সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

আর্তমানবতার সেবায় রোহিঙ্গাদের পাশে মধুপুর শিল্প ও বণিক সমিতি

এম এস ইসলাম আকাশ, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

অার্তমানবতার সেবায় মধুপুর শিল্প ও বণিক সমিতি নির্যাতিত, দেশত্যগী ও গৃহহারা অসহায় ক্ষুধার্ত রোহিঙ্গাদের জন্য ২১ লক্ষ টাকার ত্রান সহায়তা নিয়ে কক্সবাজার, উখিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। তাঁদের'কে সহায়তা করেছেন- মধুপুর ট্রাক মালিক সমিতি, মধুপুর ট্রাক ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, মধুপুর ইটভাটা মালিক সমিতি, মধুপুর চাউল কল মালিক সমিতি, মধুপুর প্রি ক্যাডেট স্কুল, মধুপুর ওলামা পরিষদ ও সুশীল সমাজ। তাবু করে থাকার জন্য উন্নতমানে'র ২ শত ১০টি ত্রিপল ও নগদ ২০ লক্ষ টাকা নিয়ে মধুপুর শিল্প ও বণিক সমিতি ও ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ ছিদ্দিক হোসেন খান এর নেতৃত্বে ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ অানোয়ার হোসেন, মধুপুর ট্রাক ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপিত মোঃ আব্দুল আজিজ, সাধারন সম্পাদক অালহাজ খঃ মোতালিব হোসেন, মধুপুর শিল্প ও বনিক সমিতির সাধারন সম্পাদক মীর জহির উদ্দিন বাবর ও ওলামা পরিষদের যুগ্ম সম্পাদক মোঃ অাঃ মান্নানসহ ১টি বাস, ২টি হাইয়েক্স ও ২টি প্রাইভেট যোগে ৭০ জনের একটি দল নিয়ে সন্ধায় যাত্রা শুরু করেছেন। মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ ত্রান সামগ্রী নিয়ে এই দলের সাথে রয়েছেন। উল্লেখ্য যাতায়াত ও থাকা খাওয়া প্রত্যেকে নিজ খরচে বহন করছেন।


 

 

 

 

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…