সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

কারাগারে নারী কারাবন্দির মৃত্যু

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে শুক্কুরী বেগম (৪২) নামের এক নারী কারাবন্দির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শুক্কুরী কুমিল্লার লাকসাম থানার গাজীরমোড়া এলাকার আয়দার আলীর স্ত্রী।

কাশিমপুর কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. শাহজাহান আহমেদ জানান, বুধবার রাত ৮টার দিকে শুক্কুরীর বুকে ব্যথা শুরু হলে প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকার ভাসানটেক থানায় দায়েরকৃত একটি মাদক মামলায় শুক্কুরী বেগম গত ৯ সেপ্টেম্বর কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্কুরী মারা যান।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…