সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

আ'লীগ নেতার গরুর গায়ে গরিবের কম্বল!

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজশাহীর দুর্গাপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মাদ (৪৫)। চলতি বছর শীতে এলাকার শীতার্ত মানুষের মাঝে সরকারিভাবে কম্বল বিতরণ করা হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হওয়ায় বিতরণের জন্য নুর মোহাম্মাদকেও কিছু কম্বল দেয়া হয়। কিন্তু তিনি সব কম্বল বিতরণ না করে বাড়িতে পোষা গরুর গায়ে পরান সেই কম্বল।

বিষয়টি এক কান দুই কান করে পুরো ওয়ার্ডের মানুষ জেনে যান। ফলে বিষয়টি প্রকাশ হয়ে পড়ে। আর এ ঘটনায় দলীয় লোকজন ছাড়াও গ্রামের সাধারণ মানুষের তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মাদ।

নাম প্রকাশের না শর্তে ওই ওয়ার্ডের একাধিক আওয়ামী লীগ ও যুবলীগ নেতা জানান, দলীয় পদে থেকে এ ধরনের কর্মকাণ্ড খুব ভালো দেখায় না। এর ফলে দলের সুনাম নষ্ট হয়। তাছাড়া এসব ঘটনার কারণে নির্বাচনে প্রভাব পড়ে।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মাদের সঙ্গে কথা বলা হলে তিনি জানান, সরকারিভাবে বিতরণের জন্য মাত্র ১০পিস কম্বল পেয়েছি। সবগুলোই বিতরণ করা হয়েছে।

গরুর গায়ের কম্বল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটি অনেক পুরাতন। আমাকে বিতরণের জন্য দেয়া কম্বল এটি না বলে তিনি দাবি করেন। সূত্র-যুগান্তর।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…