সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইল বার নির্বাচন, ফারুক সভাপতি, শামস সাধারণ সম্পাদক

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থী ফারুক আহমেদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থী মোহাম্মদ শামস উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। সমিতির কার্য নির্বাহী পরিষদের ১৭টি পদের মধ্যে বাকি ১৫টির ৯টি পেয়েছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং ৬টি পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন- সহ-সভাপতি মো. গোলাম হায়দার ও মো. শাহজাহান আলী, যুগ্ম-সম্পাদক খন্দকার চমন আল মুইছ, লাইব্রেরী সম্পাদক গোলাম মোস্তফা সিকদার, ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং নির্বাহী সদস্য আশিক বিন আজিজ, আহসান হাবিব, সৈয়দ ইকবাল হোসেন, মোহাম্মদ ওয়াহিদ রানা, ফারজানা ইয়াসমিন মিতু, মো. আব্দুর রশিদ, আব্দুল রহিম, মোহাম্মদ শাহাদত হোসেন ও শাহীন সিদ্দিকী।

এর আগে ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ। দুই সহকারী কমিশনার ছিলেন অ্যাডভোকেট জহুরুল ইসলাম জহির ও অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল কুদ্দুস।

আরও পড়ুন

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…