সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

নওগাঁ জেলার নিয়ামতপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ভূপাল চন্দ্র রায়, নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নওগাঁ জেলার নিয়ামতপুরে একজন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার বেলা ২টায় নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ শামসুল আলম শাহ এর নেতৃত্বে সহকারী উপ পুলিশ পরিদর্শক (এএসআই)  সেরাফত আলী ও সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের সৈয়দপুর (জুলুপাড়া) গ্রামের মোঃ একরামুল হকের ছেলে মোঃ রায়হান বাবু লিখনকে জুলুপাড়া জমির মধ্যে দৌড়ে পালানোর সময় গ্রেফতার করে। তার বিরুদ্ধে ধারা ৫৪৭/৩৮০/৪৮০ দঃবিঃ ও ৯৫৯ (৬) মামলা রয়েছে।

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত) হুমায়ন কবির বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে তাদের গ্রেফতার করতে সক্ষম হই।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…