সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

বাবার সাথে বাসায় ফেরা হলো না শিশু রিসার

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

প্রতিদিনের মতো বাবার মোটরসাইকেলে মাদ্রাসা থেকে বাসায় ফিরছিল ছোট্ট রিসা। আজও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার আর বাবার সাথে বাসায় ফেরা হলো না রিসার। সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে শিশু রিসার প্রাণ।

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কে বাস চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী রিসা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেল চালক রিসার বাবা রবিউল ইসলাম আহত হয়েছেন।

শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় জেলার তেঁতুলিয়া উপজেলাধীন দেবনগড় ইউনিয়নের সাতমেরা (জেমকন) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু রিসা আক্তার সাতমেড়া এলাকার আহত রবিউল ইসলামের মেয়ে এবং সে ভজনপুর ইসলামী নুরানী কিন্ডার গার্ডেনের শিশু শ্রেণির ছাত্রী। আহত রবিউল ইসলাম ওই এলাকার আহম্মদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মাদ্রাসা ছুটি হলে রবিউল ইসলাম তার মেয়ে রিসাকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ে রাস্তা পার হওয়ায় সময় বাংলাবান্ধা থেকে ছাড়ে আসা পঞ্চগড়গামী আর ইসলাম পরিবহন (কুষ্টিয়া জ-১১-০০২০) নামে একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে রিসা আক্তারের মৃত্যু হয়। রবিউল ইসলামকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এসময় ঘাতক বাসের সঙ্গে মোটরসাইকেলটি আটকে থাকে এবং দুমড়ে-মুচড়ে যায়। বাসটি দ্রুত চলে যাওয়ার পথে আধা কিলোমিটার দূরে চৌরাস্তা বাজার সংলগ্ন এলাকায় খাদে পড়ে যায়। এসময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়।

এবিষয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহেল বাকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি তবে আমরা ঘাতক বাসটি জব্দ করেছি।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…