সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

তানোরের ৩নং বাধাইড় ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

সৈয়দ মাহামুদ শাওন, তানোর উপজেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজশাহীর তানোর উপজেলার ২নং বাধাইড় ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

বাধাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন মোঃ আতাউর রহমান এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুন নবী বাবু চৌধুরী, তানোর উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী, তানোর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তালন্দ ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, বাধাইড় ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কলমা ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম সপন, গোদাগাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শফিকুল সরকার, তানোর উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুর রহমান সরকার সাঈদ, তানোর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মইনুদ্দীন প্রমুখ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…