সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

মাদক ছাড়ার অঙ্গীকারে সেলাই মেশিন পেলেন পাবনা জেলা কারাগারের হাজতী মোঃ শামসুল আলম বাচ্চু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

স্ত্রী সন্তান নিয়ে ছোট্ট সংসারটা সুখের হওয়ার কথা ছিল পাবনার শামসুল আলম বাচ্চুর। কিন্তু মাদকের থাবা ভেঙ্গে দিয়েছিল তার ও তার পরিবারের সেই স্বপ্ন। মাদকের ছোবলে সহায় সম্বল হারিয়েছেন, একাধিক মামলায় খাটতে হয়েছে জেলও সেই জীবনে ফিরে তাকাতে চান না সেই লোকটি। সেলাই মেশিনে হাত রেখে চলতে চান নতুন পথে। নিজের বাড়িতেই টেইলার্স স্থাপন করে নতুন জীবনে ফিরে যেতে চান। সেই অঙ্গীকার করে কারা কর্তৃপক্ষের উদ্যোগে পাবনা জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর, পাবনার সহায়তায় অপরাধী সংশোধন ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে একটি সেলাই মেশিন পেয়েছেন মোঃ শামসুল আলম বাচ্চু। তিনি পাবনা জেলার সদর থানাধীন ছাতিয়ানী মধ্য পাড়া গ্রামের মৃত আকুন শেখের ছেলে। মাদক না খাওয়াসহ ৫ টি শর্তে তিনি এই সেলাই মেশিন পেয়েছেন।

পাবনার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কবীর মাহমুদ ও পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান জনাব রেজাউল রহিম লাল সেলাই মেশিনটি ২৫/০১/২০২১ ইং তারিখ কারাগার পরিদর্শনকালে তার হাতে তুলে দেন। এই সময় আরো উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব জাহিদ নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, সমাজ সেবা অধিদপ্তর, পাবনার উপ-পরিচালক জনাব রাশেদ কবির, জেল সুপার জনাব মোঃ শাহ আলম খান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…