সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত

তানভীর মাহমুদ পলাশ, সিরাজগঞ্জ, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

উত্তরবঙ্গের জনপ্রিয় নেতা সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য, অবিভক্ত পাকিস্তান সরকারের সাবেক শিল্পমন্ত্রী মরহুম আব্দুল্লাহ আল মাহমুদের সুযোগ্য সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এক বিবৃতিতে এ উপলক্ষে দেশমাতা বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এছাড়াও জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি মজিবর রহমান লেবু এবং জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সাধারন সম্পাদক ভিপি ওমর কৃষ্ণ দাশ, জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা এবং জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও শহর বিএনপির সাধারন সম্পাদক মুন্সী জাহিদ আলম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ এক বিবৃতিতে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

অংগ ও সহযোগী সংগঠনের মধ্যে জেলা যুবদল সভাপতি মীর্জা আব্দুর জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজও অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সিরাজগঞ্জের বিএনপির নেতা-কর্মীরা এই খবরে আনন্দে উদ্বেলিত। এই সুখবরে নেতা-কর্মীরা বিভিন্ন এলাকায় মিস্টিমুখের আয়োজন করে। তাদের বক্তব্য উত্তরবংগে দীর্ঘ দিনের বঞ্চনার অবসান ঘটিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকুকে স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় এ অঞ্চলের বিএনপি পূর্বের যে কোন সময়ের চেয়ে শক্তিশালী হবে।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…