সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

ইতালীতে ইতালীয়ান ছাত্রীকে গণ ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশী আটক

আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ইতালীর সিসিলী দ্বীপের রাজধানী পালেরমোতে এক ইতালীয়ান ছাত্রীকে গণ ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশীকে আটক করেছে ইতালীয়ান পুলিশ।

নির্যাতিতা ছাত্রীর অভিযোগের ভিত্তিতে অপরাধীরের সনাক্ত করতে মাঠে নামে ইতালীয়ান পুলিশ। নির্যাতিতার নির্দেশনা অনুযায়ী গঠনাস্থল পরিদর্শন করে পুলিশ এবং আশেপাশের বিভিন্ন বাসা ও দোকানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজের মাধ্যমে অপরাধীদের সনাক্ত করে পুলিশ।

অপরাধীদ সনাক্তের পরই নিজ বাসস্থান থেকে সাগর দেব (২১) ও ফেরদৌস খান (১৯) নামের দুই বাংলাদেশীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় গত ৪ জুলাই ভোর রাতে শহরের কিছু পাবে বন্ধুবান্ধবদের সাথে সময় কাটিয়ে বাসায় ফিরছিলেন এই ছাত্রী। কিন্ত অনেক আগে থেকেই উৎপেতে নজর রাখছিলো দুই ধর্ষণ করি।

তারা মেয়েটিকে কিছু বুঝতে না দিয়ে রাস্তার উল্টো পাশ থেকে তার পিছু নেয় , মেয়েটি তার বাসার কাছাকাছি এসে পৌঁছালে অপরাধীরা পেছেন থেকে মেয়েটির ওপর হঠাৎ ঝাপিয়ে পরে এবং তার হাত মুখ আটকে একটি নির্জন জায়গায় নিয়ে তার ওপর পাষণ্ডি ও বর্বর নির্যাতন চালায়।

তার পর সেখান থেকে তারা পালিয়ে যায়। পুলিশ নির্যাতিতা ছাত্রীর ঘটনার দিনের পরিহিত কাপড় ও নির্যাতন কারীদের কাপড় এবং তাদের মোঠফোন ঘটনার আলামত হিসেবে জব্দ করেছে।

পুলিশ জানায় ধর্ষণকারীরা শুধু শারীরিক নির্যাতন করে ক্ষান্ত হয়নি তারা ধর্ষণের ভিডিও তাদের ফোনে ধারণ করে রেখেছিলো। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধীরা তাদের অপরাধ স্বীকার করে। পুলিশ হেফাজতে থাকা দুই আসামি অন্য কোন অপরাদের সাথে জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশের তদন্তকারী দল।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…