সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

উড্ডয়নের পর পরই বিধ্বস্ত বিমান, সব আরোহী নিহত

 

 

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

অ্যাঙ্গোলার উত্তরপূর্বাঞ্চলীয় লুন্ডা নর্টে প্রদেশে এক বিমান দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে। এদের মধ্যে ছয়জন আঙ্গোলার ও একজন দক্ষিণ আফ্রিকার নাগরিক। শুক্রবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

এক সংবাদ সম্মেলনে বিমান দুর্ঘটনা রোধ ও তদন্ত দফতরের পরিচালক লুইস অ্যান্টোনিও সোলো জানান, নিহতদের মধ্যে তিনজন বিমান ক্রু ও চারজন যাত্রী রয়েছেন। সরকারি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিমানটি স্থানীয় সময় বিকেল ৪টার দিকে অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডার উদ্দেশে দুন্দো নগরীর কামাকেঞ্জো বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং এর পর বিমানটি নিখোঁজ হয়।

দুন্দো থেকে ৩২০ কিলোমিটার দূরে কুইলো পৌরসভা এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। সোলো জানান, এ দুর্ঘটনার কারণ এখন তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…

জাতীয়

কুমিল্লায় রেলক্রসিংয়ের উপর বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন নিহত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম কুমিল্লায় রেলক্রসিংয়ের উপর বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহ…