সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
প্রযুক্তি, শিক্ষা ও পেশা

এইচএসসির পাঁচ পরীক্ষার সূচি পরিবর্তন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার পাঁচ দিনের সূচি পরিবর্তন করেছে সরকার। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানান।

জিয়াউল হক জানান, ১৭ এপ্রিলের পরীক্ষাগুলো ৯ মে বিকালে, ১৮ এপ্রিলের পরীক্ষা ১১ মে বিকালে এবং ২২ এপ্রিলের পরীক্ষা ১২ মে বিকালে নেওয়া হবে। এছাড়া ৪ মে এবং ৬ মের পরীক্ষা একই দিন সকালের পরিবর্তে বিকালে নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি বলেন, শবে বরাতের কারণে এক দিনের এবং পরীক্ষাগুলো পাশাপাশি পড়ে যাওয়ার শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে অন্য চার দিনের পরীক্ষা সূচি বদলে দেওয়া হয়েছে।

বাংলাদেশে এবার শবে বরাত পালিত হবে ২১ এপ্রিল রাতে, আর সরকারি ছুটি থাকবে ২২ এপ্রিল।

২০১৯ সালের বর্ষপঞ্জিতে ২১ এপ্রিল শবে বরাতের ছুটি নির্ধারিত ছিল, সেই হিসেবে পরীক্ষার তৈরি করা হয়েছিল।

গত ১ এপ্রিল থেকে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

আগামী ১১ মে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও এখন তা ১২ মে শেষ হবে। আর ১২ থেকে ২১ মের মধ্যে হবে ব্যবহারিক পরীক্ষা।

আরও পড়ুন

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

মাভাবিপ্রবির নতুন উপাচার্য এবিএম শহিদুল ইসলাম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক এবিএম শহিদুল…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

আলমগীর হোসেন সিটি মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন শিক্ষা কর্মকর্তারা

​নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ​কিশোরগঞ্জের আলমগীর হোসেন সিটি মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

বিতর্কিত শিক্ষককে ভিসি করার আলোচনা ঘিরে উদ্বেগ, নানা অভিযোগে সমালোচনার ঝড়॥

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষককে ঘিরে নতুন করে তীব্র আলোচনা-সমালোচনা…