সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
খেলা

আগামীকাল একই দিনে শ্রীলঙ্কার বিপক্ষে দুইটি ম্যাচ খেলবে টাইগাররা

 

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১০টায় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি খেলতে নামবেন মাশরাফি বাহিনীরা। আর এই ম্যাচ শুরুর ঠিক এক ঘণ্টা আগে অর্থাৎ সকাল নয়টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইমার্জিং টিম এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবেন মুমিনুল- নাসিররা।

গতকাল শেষ হয়েছে ইমার্জিং টিম এশিয়া কাপের গ্রুপ পর্বের খেলা। এই আসরে দুইটি গ্রুপে মোট আটটি দল অংশ নেয়। গ্রুপ পর্বের খেলা শেষে গ্রুপ ‘এ’ থেকে শ্রীলঙ্কা ও আফগানিস্তান সেমিফাইনালে উঠেছে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। আর গ্রুপ রানার আপ হয়েছে আফগানিস্তান। গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ভারত ও মালয়েশিয়া।

অন্যদিকে, গ্রুপ ‘বি’ থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশ গ্রুপ রানার আপ হয়েছে ও পাকিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে নেপাল ও হংকং।

আগামীকাল শনিবারই অনুষ্ঠিত হবে দুইটি সেমিফাইনাল ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে পাকিস্তান। দুইটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল নয়টায়। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩ এপ্রিল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। এই ম্যাচটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

আরও পড়ুন

খেলা

সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই ডিসি সাইদুল ইসলাম

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ইয়াং টাইগার…

খেলা

টাঙ্গাইলে নারী ফুটবলারদের শীত উপহার প্রদান করল; মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট'-এর বীর মুক্তিযোদ…

খেলা

ক্রিয়া সামগ্রি বিতরন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাব এবং আ: হামিদ মেম্বার সমাজ কল্যন সংঘ এর পতিষ্ঠাতা জনাব মো মনিরুজ্জামান শহীদ মধুপুরের বি…