সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

কালিহাতী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন শাহ আলম সভাপতি, কামরুল সম্পাদক

 

বিভাস কৃষ্ণ চৌধুরী, বিশেষ প্রতিনিধি (টাঙ্গােইল) । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিপুল উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে ৩১ মার্চ শুক্রবার টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে শাহ আলম (ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক পদে কামরুল হাসান (পূর্বাকাশ) নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি মীর আনোয়ার হোসেন (নিউনেশন), আতোয়ার রহমান (মাতৃছায়া), সহ-সাধারন সম্পাদক পদে রাইসুল ইসলাম লিটন (যায়যায়দিন), মেহেদী হাসান চৌধুরী মৃদুল (কালবেলা), কার্যকরী সদস্য পদে আবুল কালাম আজাদ (ভোরের কাগজ), জাহাঙ্গীর আলম (প্রগতির আলো), সোলায়মান খান (আজকের টেলিগ্রাম)। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে শাহীন আলম (মানবজমিন), কোষাধ্যক্ষ পদে মনির হোসেন (আমার বার্তা), দপ্তর সম্পাদক পদে সোহেল রানা (যুগধারা), সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে শরিফুল ইসলাম (আমার সংবাদ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এতে ২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক রঞ্জন কৃষ্ণ পন্ডিত, দুলাল হোসেন রানা, মিহির ভৌমিক। নির্বাচন পর্যবেক্ষণ করেন কালিহাতী থানা অফিসার ইনচার্জ খ.মো.আখেরুজ্জামান, যায়যায়দিনের টাঙ্গাইল প্রতিনিধি মু.জোবায়েদ মল্লিক বুলবুল, এস এ টিভির টাঙ্গাইল প্রতিনিধি আহম্মেদ রাসেল, সময় টিভির টাঙ্গাইল প্রতিনিধি কাদির তালুকদার।

আরও পড়ুন

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…