কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নুর কিবরিয়ার কবিতা-একজন ব্যথিতের কথা

 

একজন ব্যথিতের কথা

--------------------- নুর কিবরিয়া (পলাশ)

 

মহান মুক্তিযুদ্ধে অসংখ্য নারী-পুরুষ

স্বাধীনতা বিরোধীদের হাতে হয়েছে লাঞ্ছিত, হারিয়েছে জীবন,

উৎসর্গ করে দিয়ে গেছে তাঁরা বাংলার স্বাধীনতা

তারপরেও আমাদের জীবনে কেন পরাধীনতা?

বিনিময়ে আজ আমরা হয়েছি অবহেলিত,

হয়েছি সুন্দর জীবন থেকে বঞ্চিত

এখনও জুটেনি আমাদের ভাগ্যে সুন্দর একটা মন।

৭১’এর সুবিধাবাদী ষড়যন্ত্র কারীদের

লাথি খেয়ে পড়ে থাকি ফুটপাতে

ভাবে না কেউ এতোটুকু আমাদের নিয়ে

জীবন চলে আমাদের কতো সংঘাতে।

ওরা এখন আমাদের করুনা করে

রাস্তার কাঁটা আর ঝঞ্ঝাট বলে,

কিন্তু আমরা জানি একটা কথা শুধুই

“আমাদের প্রাপ্য  অধিকার ছিনিয়ে নিয়ে

আজ ওদের বিলাসিতার জীবন সংসার চলে”।

তবু আমরা চাই না এতোটুকু কিছু,

কেন করব তবে অপরাধীর কাছে মাথা নিচু?

সমাজের কাছে আমদের একটাই আবেদন-

চাই শুধু একটা নিশ্চিত বেঁচে থাকার জীবন

চাই হাত জোড় করে – সকলের সুন্দর একটা মন।

 

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…