সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

একরাম হত্যা মামলার রায় ১৩ মার্চ

 

 

আইন-আদালত ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

২০১৪ সালের ২০ মে ফেনীর ফুলগাজী উপজেলার বিলাসী সিনেমা হলের সামনে উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি একরামুল হককে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা মামলার রায় জানা যাবে ১৩ মার্চ।

দুই পক্ষের যুক্তি-তর্ক শুনানি শেষে আজ মঙ্গলবার ফেনীর জেলা ও দায়রা জজ আমিনুল হক রায়ের এ দিন ঠিক করে দেন। এ ঘটনায় তার বড় ভাই রেজাউল হক জসিম ৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

আজ মঙ্গলবার আসামি আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আদেল, জিয়াউল আলম মিস্টারসহ ২০ জনের জামিন বাতিল এবং চারজনের জামিন বহাল রেখেছে আদালত। ফেনীর পাবলিক প্রসিকিউটর হাফেজ আহম্মদ বলেন, এ মামলায় বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা বাহিনী ৪৪ জনকে গ্রেপ্তার করে।

তাদের মধ্যে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ১৫ জন।

এ নিয়ে একরাম হত্যায় ফেনী কারাগারে রয়েছেন বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীসহ ৩৫ জন। জামিনে বেরিয়ে পালাতক রয়েছেন পাঁচজন। আর সোহেল ওরফে রুটি সোহেল নামে এক আসামি র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছেন।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…