সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

আত্মহত্যার শ্যুটিং: ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু!

 

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ভারতে আত্মহত্যার দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই ছাত্রের। সোমবার সন্ধ্যায় দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের বেলঘরিয়া ও দমদম স্টেশনের মাঝামাঝি স্থানে দুর্ঘটনাটি ঘটেছে।

সুনীল, শৈশব ও শৈনদ্বীপ নামের তিন বন্ধু শর্টফিল্ম বানানোর স্বপ্ন দেখেছিলেন বহুদিন থেকে। শৈশব বঙ্গবাসী কলেজ এবং সুনীল সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র। শৈনদ্বীপকে সঙ্গে নিয়ে ফিল্ম তৈরি করছিলেন তারা। অনেকদিন ধরেই চলছিল পরিকল্পনা। ছবির প্রতিপাদ্য বিষয় ছিলো, এক বন্ধু আত্মহত্যা করতে যাচ্ছেন, আরেকজন তাকে বাঁচানোর চেষ্টা করছেন। সোমবার সন্ধ্যায় ছিলো সিনেমার শ্যুটিং।

সোমবার সন্ধ্যায় সিসিআর ব্রিজের নীচে শ্যুটিং চলছিল। প্রথমবার একটি ইঞ্জিন চলে এলে কোনোক্রমে রক্ষা পান তারা। তারপর পুরো শ্যুটিংয়ে ডুবে যায় তিন জনের মন। পিছন থেকে কখন যে লোকাল ট্রেন চলে আসে, তা টের পাননি কেউই।ঘটনাস্থলেই মারা যান শৈশব ও সুনীল, শৈনদ্বীপ বেঁচে যান।

মর্মান্তিক এই দুর্ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন শৈনদ্বীপ। চোখের সামনে দুই বন্ধুর এই পরিণতি মেনে নিতে পারছেন না তিনি। শৈনদ্বীপের শূন্য দৃষ্টিই বলে দিচ্ছে তার মনের কথা। আর সন্তানকে হারিয়ে দুই মায়ের শূন্য বুকের হাহাকার ছড়িয়ে পড়েছে হাজারো মানুষের মনে।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…