সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

একাদশ জাতীয় সংসদের মন্ত্রি হচ্ছেন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে সোমবার (৭ জানুয়ারি)। রবিবার (৬ জানুয়ারি) মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য মন্ত্রিপরিষদ থেকে ফোন দেয়া হয়েছে।

সোমবার (৭ জানুয়ারি) বিকেলে বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, নতুন মন্ত্রিসভায় আকার হচ্ছে ৪৬ সদস্য বিশিষ্ট। এর মধ্যে মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হচ্ছেন তিনজন।

শপথ নেয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের ফোন পেয়েছেন যারা:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবারও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবারও স্বরাষ্ট্র মন্ত্রণালযয়ের দায়িত্ব পাচ্ছেন। আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আবারও আনিসুল হক। তথ্যমন্ত্রী হচ্ছেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ। অর্থমন্ত্রী হচ্ছেন বর্তমান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শিক্ষামন্ত্রী হচ্ছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি। কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তাজুল ইসলাম- এল জি আর ডি মন্ত্রণালয়, এম এ মান্নান- পরিকল্পনা মন্ত্রণালয়, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন- শিল্প মন্ত্রণালয়, গোলাম দস্তগীর গাজী- বস্ত্র ও পাট মন্ত্রণালয়, সাধন চন্দ্র মজুমদার- খাদ্য মন্ত্রণালয়, টিপু মুন্সি- বাণিজ্য মন্ত্রণালয়, নুরুজ্জামান আহমেদ- সমাজকল্যাণ মন্ত্রণালয়, শ ম রেজাউল করিম- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, সাহাবুদ্দিন- পরিবেশ ও বন মন্ত্রণালয়, বীর বাহাদুর উশৈসিং- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, নুরুল ইসলাম সুজন- রেলপথ মন্ত্রণালয়, সাইফুজ্জামান চৌধুরী- ভূমি মন্ত্রণালয়।

পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই ড. এ কে মোমেন, স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন বর্তমান প্রতিমন্ত্রী জাহিদ মালেক।

দুই টেকনোক্র্যাট স্থপতি ইয়াফেস ওসমান আবারও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং মোস্তফা জব্বার পাচ্ছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব।

প্রতিমন্ত্রী হচ্ছেন-
কামাল আহমেদ মজুমদার-শিল্প মন্ত্রণালয়, ইমরান আহ্মেদ- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জাহিদ আহসান রাসেল- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, নসরুল হামিদ বিপু- বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, আশরাফ আলী খান খসরু- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মুন্নুজান সুফিয়ান- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। খালিদ মাহমুদ চৌধুরী- নৌ পরিবহন মন্ত্রণালয়, জাকির হোসেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শাহরিয়ার আলম- পররাষ্ট্র মন্ত্রণালয়, জুনায়েদ আহমেদ পলক- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ফরহাদ হোসেন- জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বপন ভট্টাচার্য্য- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, জাহিদ ফারুক- পানি সম্পদ মন্ত্রণালয়, মুরাদ হাসান- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, শরীফ আহমেদ- সমাজকল্যাণ মন্ত্রণালয়, কে এম খালিদ- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ডাক্তার এনামুর রহমান- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মহবুব আলি- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

উপমন্ত্রী হচ্ছেন-
বেগম হাবিবুন্নাহার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। এ কে এম এনামুল হক শামীম- পানিসম্পদ মন্ত্রণালয় এবং মহিবুল হাসান চৌধুরী- শিক্ষা মন্ত্রণালয়।

 

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…