সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

তথ্যমন্ত্রী হলেন ড. হাছান মাহমুদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আবারও মন্ত্রী হলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। এবার চট্টগ্রাম-৭ আসনের এই সংসদ সদস্য তথ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

রবিবার (৬ জানুয়ারি) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এতথ্য জানা গেছে। আওয়ামী লীগের এই নেতা এর আগে বন ও পরিবেশমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক) সংসদীয় আসনে হ্যাট্রিক বিজয় অর্জন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের এই মুখমাত্র। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ২ লাখ ১০ হাজার ৯৩৬ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ড. হাছান মাহমুদ।

ড. হাছান মাহমুদ ২০০৮ সালে প্রথমবার সাংসদ নির্বাচিত হয়ে পরিবেশ ও বনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৫ বছর তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এ ছাড়া ২০০৮ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পূর্বে তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন।

ড. হাছান মাহমুদ দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন খ্যাতিমান পরিবেশবিদ হিসেবে সুপরিচিত। এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দলের অন্যতম মুখপাত্র এবং জাতীয় সংসদের বন ও পরিবেশ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দেশের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…