সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে নাগরিক তালিকা করতে দেওয়া হবে না-মমতা

আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি মানি না। এনআরসি অসমে সম্ভব হলেও পশ্চিমবঙ্গে তা বাস্তবায়িত করা সম্ভব নয়। কোনওভাবেই এ রাজ্যে এনআরসি করতে দেওয়া হবে না। খবর পার্সটুডে।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) এনআরসি’র বিরুদ্ধে বিধানসভায় এক আলোচনাসভায় মমতা ওই মন্তব্য করেন। মমতা এদিন, আসামে এনআরসি’তে ১৯ লাখ মানুষের নাম বাদ যাওয়া, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পদ্ধতি ইত্যাদি বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারের কঠোর সমালোচনা করেন।

মমতা বলেন, “দেশের সমস্ত গুরুত্বপূর্ণ (সাংবিধানিক) কাঠামো আজ আক্রান্ত! কারও কোনো স্বাধীনতা নেই। ভোটে জিতে ক্ষমতায় এসেছে বলে বিজেপি যা খুশি করছে। আমি আবার বলছি এদের বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র রাস্তা আন্দোলন। চলুন, সমস্ত বিরোধীদল গোটা দেশে একযোগে আন্দোলন শুরু করি। বাংলা আন্দোলনের মাটি, আমরা প্রতিবাদ করতে ভয় পাই না।”

মমতা চন্দ্রযান অভিযান নিয়েও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, “মনেহচ্ছে এই প্রথমবার চন্দ্রযান পাঠানো হলো। ওরা ক্ষমতায় না থাকলে যেন এইধরনের অভিযান হতো না। এটা দেশের অর্থনৈতিক বিপর্যয় থেকে নজর ঘোরানোর চেষ্টা।”

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…