সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
প্রযুক্তি, শিক্ষা ও পেশা

এবার ডেটিং সেবা নিয়ে এলো ফেসবুক

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

এখন থেকে ফেসবুক থেকেই নিজের মনের মতো সঙ্গী খুঁজে নিতে পারবেন ব্যবহারকারীরা। নিজের সাথে মিলিয়ে পছন্দের মানুষের সাথে চ্যাটিং, ডেটিং করার জন্য এখন থেকে ফেসবুকে খোলা যাবে ডেটিং প্রোফাইল।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে এ সেবার প্রথম উদ্বোধন করলো ফেসবুক। তবে শুধুমাত্র ১৮ বছরের বেশি বয়স্করা এই সেবা উপভোগ করতে পারবেন।

ফেসবুক জানিয়েছে, এটির মাধ্যমে একজন ব্যবহারকারী তার পছন্দের সাথে মিলিয়ে সঙ্গী খুঁজে পেতে পারেন অতি সহজেই। এতে ডেটিং প্রোফাইল তৈরির সময় ব্যক্তির পছন্দ অপছন্দকেই প্রাধান্য দেয়া হবে। একইসাথে এতে ফেসবুক ও ইন্টাগ্রামের স্টোরিজও দেখা যাবে।

এসেবার নিরাপত্তা নিয়ে ফেসবুক বলেছে, এই সেবার মাধ্যমে ব্যবহারকারী শুধুমাত্র নিজেদের মধ্যে কথপোকথন চালিয়ে যেতে পারবেন তবে কোন ছবি, অর্থ বা লিংক প্রদান করতে পারবেন না। একইসাথে কোন এ্যাকাউন্ট ব্লক বা রিপোর্ট করার সুবিধাও থাকছে এতে।

তারা জানায়, কথপোকথনের মাধ্যমে পরস্পরের প্রতি আগ্রহ হলে তারা মেসেজের মাধ্যমে ডেটিং এর তারিখ ও স্থান নির্ধারণ করতে পারবেন।

উল্লেখ্য, ২০১৮ সালের মে মাসে ফেসবুকের বার্ষিক ডেভেলপার সম্মেলন এফ–৮ আয়োজনে ডেটিং সেবার ঘোষণা দিয়েছিল ফেসবুক। এবার তা বাস্তবায়নের লক্ষ্যে নেমেছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

মাভাবিপ্রবির নতুন উপাচার্য এবিএম শহিদুল ইসলাম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক এবিএম শহিদুল…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

আলমগীর হোসেন সিটি মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন শিক্ষা কর্মকর্তারা

​নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ​কিশোরগঞ্জের আলমগীর হোসেন সিটি মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

বিতর্কিত শিক্ষককে ভিসি করার আলোচনা ঘিরে উদ্বেগ, নানা অভিযোগে সমালোচনার ঝড়॥

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষককে ঘিরে নতুন করে তীব্র আলোচনা-সমালোচনা…